AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইলচেয়ার


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:৪৩ পিএম, ১৮ মার্চ, ২০২৬

গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইলচেয়ার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ২০ জন নারী-পুরুষ ও শিশুর মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা ১২টায় রহনপুর পৌর এলাকার কলেজ মোড়স্থ মডেল মসজিদ মিলনায়তনে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান এর নিজস্ব অর্থায়নে উন্নত মানের হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা, জেলা জামাতের কর্মপরিষদ সদস্য তারিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হান সহ অন্যান্য নেতা ও গণ্যমান্য ব্যক্তি।

প্রধান অতিথি ড. মিজানুর রহমান বলেন, নতুন হুইলচেয়ারগুলো শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরার সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের সময় তিনি আশ্বাস দিয়েছিলেন, নির্বাচিত হলে প্রতিবন্ধীদের চলাফেরার সুবিধার্থে প্রত্যেকে একটি করে হুইলচেয়ার পাবেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকের বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!