AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশীয় শাড়িকে ভারতীয় বলে বিক্রি, মানিকগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা



দেশীয় শাড়িকে ভারতীয় বলে বিক্রি, মানিকগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে নকল প্রসাধনী সামগ্রী বিক্রি এবং দেশীয় শাড়িকে ভারতীয় শাড়ি বলে বেশি দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে জেলা শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, কিছু ব্যবসায়ী বিদেশি ব্র্যান্ডের নামে নকল প্রসাধনী সামগ্রী বিক্রি করছেন, যা ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হতে পারে। পাশাপাশি কয়েকটি দোকানে দেশীয় তৈরি শাড়িকে ভারতীয় শাড়ি হিসেবে বেশি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি বলেন, ক্রেতারা যেন প্রতারণার শিকার না হন, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বাজারে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!