AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগতিতে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০১:২৭ পিএম, ১৭ মার্চ, ২০২৬

রামগতিতে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলী হাসান হোসেন গ্রামে একটি শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন  লক্ষীনারায়পুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালীর অঞ্চলের অধিনায়ক মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে খেলা করার সময় একই বাড়ির নিজাম উদ্দিনের পুত্র ইসমাইল হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে বের হয়ে তার স্বজনকে অবহিত করে।

এ ঘটনায় শিশুটির মাতা বাদী হয়ে ইসমাইল কে আসামী করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পরে এলাকা ছেড়ে সে আত্নগোপনে চলে যায়।

পরে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ সোমবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রামগতি থানা পুলিশের কাছে সোর্পদ করা হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!