AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা নতুন প্রশাসকের


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৪:১৪ পিএম, ১৬ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা নতুন প্রশাসকের

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সদ্য নিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশীদ। সোমবার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ ঘোষণা দেন তিনি।

বেলা ১২টায় জেলা পরিষদে পৌঁছান মো. হারুনুর রশীদ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রথম কর্মদিবস হিসেবে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জেলার আসনগুলোতে আমরা (বিএনপি) পরাজিত হয়েছি। চাঁপাইনবাবগঞ্জ যেন উন্নয়ন থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে আমার এক নম্বর অগ্রাধিকার। জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ড আমি আরও এগিয়ে নেব।”

তিনি আরও বলেন, “সাংবাদিকবৃন্দ জেলা পরিষদের কর্মকাণ্ডে সজাগ নজর রাখবেন। কোনো অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে আমাকে জানাবেন। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!