AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুর জেলা ছাত্রশিবিরের ইফতার মাহফিল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
১০:২৬ পিএম, ১২ মার্চ, ২০২৬

মাদারীপুর জেলা ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের লেকপার স্বপ্নচূড়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোকলেচুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য সমাপ্ত মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ও কালকিনি পৌর জামায়াত আমির মাওলানা রফিকুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ সোহেল মাহমুদ সহ,সাবেক জেলা সভাপতি মেসবাহ উদ্দিন,বিল্লাল হুসাইন সহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সময়ের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সবার ইফতার শেষে পবিত্র কোরআন শরীফ, ডাইরি, কলম, চাবির রিং ও ক্যালেন্ডার প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!