চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সদর উপজেলার বড় বাজার এলাকায় সকাল সাড়ে ১০ থেকে ২টা পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালনা করেছেন।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ বিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রির অপরাধে কার্তিক চন্দ্র বসুয়ের প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০ হাজার টাকা, নিষিদ্ধ কসমেটিকস বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় টিনা দেবীর প্রতিষ্ঠান পলক গিফট কর্ণারকে ২৫ হাজার টাকা, মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিষ্ঠান মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার টাকা, মো. দেলোয়ার হোসেনের প্রতিষ্ঠান মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মোছা. মাহফুজা খাতুনের প্রতিষ্ঠান মামুন গিফট কর্ণারকে ২০ হাজার টাকসহ মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, পাইকারী ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়। এসময় আইন মেনে মান সম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

