AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
উজিরপুর

দোকানদারকে হত্যার হুমকির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে জিডি



দোকানদারকে হত্যার হুমকির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে জিডি

বরিশালের উজিরপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে এক মুদির দোকানদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুদির দোকানদার মোঃ জুলহাস আকন (৫২) স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সাব্বির (৩৫)-এর কাছে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জুলহাস আকন জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির তার দোকান থেকে বিভিন্ন সময় মোট ১ লাখ ৮ হাজার ৯৬৪ টাকা বাকি নেন। পরে তিনি পাওনা টাকা চাইলে সাব্বির দীর্ঘদিন ধরে টালবাহানা করতে থাকেন। গত ৬ মার্চ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে পাওনা টাকা চাইলে সাব্বির ক্ষিপ্ত হয়ে তাকে খুন-জখমের হুমকি দেন।
 

তিনি আরও জানান, এ ঘটনায় নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি উজিরপুর মডেল থানায় সাব্বিরকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি রকিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাব্বিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!