AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০২:৩৯ পিএম, ১১ মার্চ, ২০২৬

সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন

সার ডিলার বাতিলের দাবীতে সালথা-নগরকান্দার মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সালথা উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে,আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর কাছে তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারক লিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমরা সালথা উপজেলার সর্বস্থরের জনগন। আমাদের সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

সার ডিলার নিয়োগ অনুযায়ী প্রতিটি ইউনিয়নের তিনটি করে সার ডিলার নিয়োগ দেওয়ার কথা। কিন্তু আমরা জানতে পারলাম যে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালার যথার্থ বাস্তবায়ন করা হয়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!