AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা



সুন্দরগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. খোকন রানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মো. মনোয়ার আলম সরকার ও মো. জহুরুল ইসলাম, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এ. মান্নান আকন্দ, এনজিও প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ও সুলতানা ডলি প্রমুখ।

সভায় সরকারি কর্মসূচির আওতায় দুর্যোগ প্রশমন দিবস যথাযথভাবে পালনের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এর আগে দুর্যোগসংক্রান্ত একটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!