AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শার্শা সীমান্তে বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৯:২৫ পিএম, ২৫ জুন, ২০২৬

শার্শা সীমান্তে বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান। তারা যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পে কর্মরত।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান আহত হন।

পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাদের যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শালকোনা সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি সদস্যদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার খবর পেয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান দ্রুত হাসপাতালে পৌঁছান। তিনি আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাদের যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!