পটুয়াখালীর বাউফলে “নিয়মিত আয়োজন” রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস, ঢাকা-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০২ মার্চ) সকাল ১০টায় বাউফল পাবলিক স্কুল সংলগ্ন চৌধুরী মঞ্জিলের সামনে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে অর্ধশতাধিক প্রতিবন্ধীর হাতে ১টি মুরগি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিঁড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট ট্যাং এবং ২ কেজি আলু তুলে দেওয়া হয়।
সংগঠনের প্যানেল সদস্য জুবায়দা শিরিন বলেন, “আমাদের এ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। তারই অংশ হিসেবে আজকের এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের এ সংগঠন ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের পাশে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য প্রভাষক নাঈমা ফেরদৌসী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

