AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পাবনা-৩

সংসদ সদস্যকে সংবর্ধনা ও ভাঙ্গুড়া পৌর জামায়াতের ইফতার মাহফিল



সংসদ সদস্যকে সংবর্ধনা ও ভাঙ্গুড়া পৌর জামায়াতের ইফতার মাহফিল

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মিলিত ব্যবসায়ী সমাজ ও ভাঙ্গুড়া পৌর জামায়াতের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি হাফিজ উদ্দিন বাহার‍‍`র সভাপতিত্বে এবং ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদ‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তরবিয়াত সেক্রেটারি ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. মজিবুর রহমান, ভাঙ্গুড়া পৌর জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম মোস্তফা বাবলু, রাঙ্গালিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হানিফ বাবলু, ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম।

এছাড়াও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকার মো. আহসানুল হাবীব, শরৎনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজীজ মো. মহসিন আলী, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, ভাঙ্গুড়া পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সাদিক, ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা রমজানের আদর্শ ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচনা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!