পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসন-এর সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর উদ্যোগে শ্রীনগর চকবাজার মসজিদ ব্রিজ এলাকায় পথচারী ও দুঃস্থ মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে।
শনিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে ব্রিজসংলগ্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। রোজাদার পথচারী, শ্রমজীবী মানুষ ও অসহায়দের হাতে ইফতার তুলে দিতে স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে কাজ করছেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, রমজানে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। বিশেষ করে কর্মব্যস্ত ও ভাসমান মানুষদের জন্য এটি অনেক সহায়ক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন খান, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ কর্মসূচি পুরো রমজান মাসজুড়েই চলবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যাতে রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

