AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে দুই শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


Ekushey Sangbad
আবু হেলাল, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি
০৭:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঝিনাইগাতীতে দুই শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী–এর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খান মক্কু। এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. জাহিদুল হক মনির বলেন, “রমজান সহমর্মিতা, সংযম ও ত্যাগের মাস। এ সময়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অনেক পরিবার ইফতারের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে হিমশিম খায়। তাদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “হয়তো এই সামান্য সহায়তা কোনো একটি পরিবারের জন্য স্বস্তির কারণ হবে, কারও রোজা পালন সহজ করবে—এটাই আমাদের আনন্দ। আমরা চাই শুধু রমজানেই নয়, বছরের প্রতিটি সময় মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক। সম্মিলিত উদ্যোগেই একটি সহমর্মী ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!