AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে কিস্তির টাকা চাইতে গিয়ে টেঁটার আঘাতে গুরুতর আহত এনজিওর এরিয়া ম্যানেজার



ভৈরবে কিস্তির টাকা চাইতে গিয়ে টেঁটার আঘাতে গুরুতর আহত এনজিওর এরিয়া ম্যানেজার

কিস্তির বকেয়া টাকা আদায় করতে গিয়ে টেঁটার আঘাতে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রদক্ষেপ”-এর এরিয়া ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস (৩৬) গুরুতর আহত হয়েছেন। আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামে রুজিনা আক্তারের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি হলেন গ্রাহক রুজিনা আক্তারের স্বামী মো. সেন্টু মিয়া (৪০)।

প্রদক্ষেপ সংস্থার সংস্কার কর্মীরা জানিয়েছেন, প্রদীপ চন্দ্র দাস কটিয়াদী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরবসহ চারটি উপজেলার দায়িত্বরত কর্মকর্তা। গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের রুজিনা আক্তার প্রদক্ষেপের একজন সদস্য। তিনি পরিবারের সদস্যদের মাধ্যমে সংস্থার কাছ থেকে ১০ লক্ষ টাকার বেশি লোন নেন। কয়েকটি কিস্তি পরিশোধের পর পরবর্তী বাকী কিস্তি ফেরত দিতে বারবার অনীহা দেখান। এই ঘটনায় মাঠকর্মীরা একাধিকবার তাঁর বাড়িতে যান।

দুই দিন আগে মাঠকর্মী অঙ্কর কুমার সরকার বকেয়া টাকা আদায় করতে গেলে গ্রাহকের স্বামী মো. সেন্টু মিয়া দেশীয় অস্ত্র হাতে ধরে তাদের ধমক দেন এবং ভয়ভীতি দেখান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়।

আজ, ২৬ ফেব্রুয়ারি, প্রদক্ষেপ সংস্থার সিনিয়র ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার প্রদীপ চন্দ্র দাসসহ দুইজন মাঠকর্মী বকেয়া কিস্তি আদায়ের জন্য গ্রাহকের বাড়িতে উপস্থিত হন। বকেয়া টাকা নিয়ে আলোচনার সময় বাকবিতণ্ডা শুরু হলে মো. সেন্টু মিয়া দৌড়ে এসে টেঁটা দিয়ে প্রদীপ চন্দ্র দাসের বুকে আঘাত করেন। হামলার মুহূর্তেই তাঁর শরীর থেকে রক্তপাত শুরু হয়।

সাথে থাকা মাঠকর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রদীপ চন্দ্র দাসকে উদ্ধার করে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. স্বস্তিকা হাসিন জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় প্রদীপ চন্দ্র দাসকে হাসপাতালে আনা হয়। তাঁর বুকের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

মাঠকর্মী অঙ্কর কুমার সরকার বলেন, “রুজিনা আক্তার তাঁর শ্বাশুড়ি ও ননদসহ বিভিন্ন আত্মীয়ের মাধ্যমে আমাদের সংস্থা থেকে বড় অঙ্কের লোন নিয়েছেন। কিস্তির টাকা চাইতে গেলে আমাদের মাঠকর্মীদের বিভিন্ন হুমকি ও বাধা দেয়। আজ আমাদের খবর দিয়ে তিনি কিস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু উল্টো হামলা চালানো হয়েছে। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

অভিযুক্তের স্বজন আব্দুল হাসিম জানান, “আমাদের পরিবার বিভিন্ন এনজিও থেকে প্রায় ৩২ লক্ষ টাকা লোন নিয়েছে। আমি বিভিন্ন সংস্থার সঙ্গে সমাধানের চেষ্টা করছি। আজ একজন এনজিও কর্মীকে টেঁটা দিয়ে আঘাত করার ঘটনা শুনে দুঃখ পেয়েছি।”

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, “টাকা চাইতে গিয়ে আহত হওয়ার বিষয়টি দুঃখজনক। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!