AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে ইয়াবা উদ্ধার, আটক-৩



জীবননগরে ইয়াবা উদ্ধার, আটক-৩

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জীবননগর উপজেলার ৫নং হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলো-জীবননগর উপজেলার পুরোন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), রাঙামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা গ্রামের সৈমাংপু চাকমার ছেলে রিপন চাকমা (৩২) ও মং পূজাইনের ছেলে মং চাকমা (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরোন্দপুর এলাকায় অবস্থানরত মাদক ব্যবসায়ীদের টার্গেট করে এ অভিযান চালানো হয়। তল্লাশির সময় তিনজনের দেহ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাদের আটক করে জীবননগর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানা ওসি সোলায়মান শেখ ধটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!