AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-সিলেট মহাসড়কে দখল উচ্ছেদ


Ekushey Sangbad
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৪:২৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে দখল উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানে অংশ নেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসীম উদ্দীন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেসুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এ সময় ভুলতা গুলচত্বর থেকে গোলাকান্দাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ কাঁচাবাজার, কাপড়ের দোকান, ভাসমান কসমেটিকস ও কাঁচামালের দোকান এবং সড়কের ওপর বাস ও প্রাইভেটকার পার্কিং করে রাখা হচ্ছিল।

এতে যান চলাচল ব্যাহত হওয়া ছাড়াও পথচারীদের দুর্ভোগ বাড়ছিল। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

এ সময় কয়েকজন হকার অভিযোগ করেন, ঈদুল ফিতর সামনে রেখে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই ধার ও ঋণের টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন।

এখন তারা ঋণ পরিশোধ ও পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ঈদের আগ পর্যন্ত ব্যবসা করার সুযোগ এবং স্থায়ীভাবে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করার দাবি জানান তারা।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখলের কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল।

ব্যবসায়ীদের আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও কেউ যাতে সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলছেন, নিয়মিত নজরদারি না থাকলে কিছুদিন পর আবারও দখল শুরু হয়। তাই সড়ক স্বাভাবিক রাখতে ধারাবাহিক তদারকির পাশাপাশি বিকল্প বাজারব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!