AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালিশ বৈঠকে প্রতিবন্ধীকে লাঞ্ছিতের অভিযোগ



সালিশ বৈঠকে প্রতিবন্ধীকে লাঞ্ছিতের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় জমি-জমার ভোগদখল নিয়ে বিরোধের জেরে এক প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চর কাজল ইউনিয়নের চর কপালভেড়া বাজার এলাকায় ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চর কপালভেড়া বাজারে সুলতান গাজীর দোকানের সামনে জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মোঃ রিয়াজুল ইসলাম (৩৪)-এর ওপর মোঃ লিটন খান (৫৫) ও তার সহযোগীরা হামলা চালান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা আহত রিয়াজুল ইসলামকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সুস্থ হলে তিনি হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর ২৩।

মামলায় অভিযুক্তরা হলেন— মোঃ লিটন খান, মোঃ ইউনুছ খান, মোঃ ফোরকান খান, মোঃ বাপ্পি খান, মোঃ মকবুল খান, মোঃ ফেরদৌস খান ও মোঃ টিমন খান।

ভুক্তভোগী মোঃ রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, তাদের পরিবারের সঙ্গে লিটন খানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তিনি দাবি করেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। সালিশ বৈঠকে জমির কাগজপত্র উপস্থাপনের সময় লিটন খান অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তার ভাই ফেরদৌস আক্রমণ করতে এগিয়ে এলে বাধা দিতে গেলে তার ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!