গত ২৪শে ফেব্রুয়ারি মধ্যরাতে পশ্চিম আলীনগর এলাকায় হাফেজ আবু তুরাবের বাড়িতে এ ঘটনা ঘটে |
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিম পাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে ৭ বছরের শিশু তওহিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকালে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি না ফেরার দেশে চলে যায়। ভয়াবহ এই আগুনে পরিবারের দুটি বসত ঘরসহ সব সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।
রাস্তার প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে না পারা অত্যন্ত দুঃখজনক। আমাদের সামান্য অসচেতনতা আজ একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নিল।
এলাকাবাসী মরহুম তওহিদের আত্মার মাগফেরাত কামনা করছেন, এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার শক্তি দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পরের যাই I কিছু খাবার, কম্বল এবং নগদ অর্থ প্রদান করে আসি। তিনি বলেন, ডামের ভিতরে যে চাউল ছিল তাও পুড়ে ছাই হয়ে গেছে Iআল্লাহ পাক ওই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন I
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

