AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় নালিতাবাড়ীর যুবকের মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
১১:৪১ এএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় নালিতাবাড়ীর যুবকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাকচাপায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খোরশেদ রাব্বি (২৬) নালিতাবাড়ী শহরের নিলামপট্টি এলাকার বাসিন্দা এবং পি.বি.শ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল রহমানের ছেলে।

জানা গেছে, রাব্বি আরও চার বন্ধুসহ মোট পাঁচজন একটি নোহা গাড়িতে করে কক্সবাজার যাচ্ছিলেন। ভোরের দিকে তারা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন।

এ সময় রাব্বি গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসার উদ্দেশ্যে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!