AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা শহীদের শ্রদ্ধা জানালেন এমপি হিলালী


Ekushey Sangbad
কেন্দুয়া উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা
০২:৪৫ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভাষা শহীদের  শ্রদ্ধা জানালেন এমপি হিলালী

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেত্রকোনার কেন্দুয়ার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

শনিবার (২১ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর আজই প্রথম নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে তিনি কেন্দুয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এমপি রফিকুল ইসলাম হিলালী।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মদান জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তাদের ত্যাগের কারণেই আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি

 

একুশে সংবাদ/ওজি

 

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!