AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে কৃষকের কলাবাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
১০:০২ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোরেলগঞ্জে কৃষকের কলাবাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ২ বিঘা জমির কলাবাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল (১৩ ফেব্রুয়ারি) মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নেছার উদ্দিন শেখের বাগানে রাতের কোনো এক সময় কলাগাছগুলো কেটে ফেলা হয়। পরদিন সকালে ঘটনাটি জানতে পেরে দিশেহারা হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষক নেছার উদ্দিন। এতে ভুক্তভোগী পরিবারের ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চর কুমারখালি গ্রামের মাঠে কৃষক নেছার উদ্দিন আলী তাঁর নিজস্ব বিলান জমিতে প্রায় ২ বিঘা জমিতে কলাবাগান করেছিলেন। প্রতিটি গাছে কলা ধরেছিল এবং আর মাত্র এক মাস পরই কলাগুলো বাজারজাত করার উপযোগী হওয়ার কথা ছিল।

স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, রাতের আঁধারে যারা এমন নৃশংস কাজ করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি সরকারের কৃষি দপ্তর থেকে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

কৃষক নেছার উদ্দিনের স্ত্রী জানান, কী কারণে এমন শত্রুতা করা হয়েছে, তা তাদের বোধগম্য নয়। তিনি বলেন, “এতে আমাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকারের এবং কৃষি অধিদপ্তরের সহযোগিতা প্রত্যাশা করছি।” একই সঙ্গে তিনি সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!