AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর-২ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ-গ্রামজুড়ে চাঞ্চল্য


Ekushey Sangbad
শেরপুর প্রতিনিধি
০৫:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুর-২ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ-গ্রামজুড়ে চাঞ্চল্য

শেরপুর-২ আসনের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে ১২ নম্বর কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। নির্বাচনের আগে করা এক ব্যতিক্রমী মহিষ বাজি এখন এলাকাজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের আগেই উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান ও বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে ব্যতিক্রমী এই বাজিটি হয়। বাজির শর্ত ছিল, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুর মান্নান দেবেন ৫টি মহিষ, আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমীর হোসেন দেবেন ১টি মহিষ।

ভোট গণনা শেষে ফলাফলে শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন। পরে পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শুক্রবার সকালে মহিষটি বুঝে নেন উত্তর নাকশীর শিমুলগড়া এলাকার আব্দুল মান্নান।

মহিষ নিয়ে বিজয় মিছিলের মতো করে গ্রামে প্রবেশের সময় উত্তর নাকশীজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই ভিড় করে দেখতে থাকেন এই ব্যতিক্রমী ঘটনার দৃশ্য।

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী উত্তাপের মধ্যেও এমন অভিনব বাজি ও তার বাস্তবায়ন এলাকায় কৌতূহল ও বিনোদনের খোরাক জুগিয়েছে, যা দীর্ঘদিন আলোচনায় থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!