কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ভোট গণনার প্রাথমিক ফলাফলে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনের মোট ১১৬টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ পেয়েছেন প্রায় ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন আনুমানিক ২৬ হাজার ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। একই সঙ্গে দেশজুড়ে অনুষ্ঠিত হয় গণভোট।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গণনার কার্যক্রম চলছে এবং চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

