সোনারগাঁয়ে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের নির্বাচন বর্জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম (ঘোড়া) বিএনপির (ধানের শীষ) প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বজর্ন করেছেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। পাশাপাশি নতুন করে নির্বাচন দেয়ারও দাবি জানান স্বতন্ত্র এই প্রার্থী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

