কোটচাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে নতুন মাদক দ্রব্য হিসেবে ব্যবহারিত স্কুফ সিরাপ।
রবিবার (৯ই ফেব্রুয়ারী) এ অভিযান চালান স্থানীয় বলুহর বাসস্টান্ড সংলগ্ন ফিলিং স্টেশনের সামনের সড়কে। এ সময় জব্দ করেন অবৈধ প্রাইভেটকার। আটক করেন নুর মোহাম্মদ (সুইট) (৩৭) নামের এক মাদক কারবারিকে। সে পৌরসভাধীন হাসপাতাল পাড়ার ইউসুফ আলীর ছেলে।
কোটচাঁদপুরে স্থাপিত অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন,বলুহর বাসস্টান্ড এলাকায় এক ব্যক্তি সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করছেন। ওই সংবাদে সেনা ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালান বলুহর বাসস্ট্যান্ড এলাকায়।
অভিযান চলাকালে তারা সন্দেহ ভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর তল্লাশি করলে বেরিয়ে আসে ২ বোতল স্কুফ সিরাপ। যেটি নতুন মাদক দ্রব্য হিসেবে ব্যবহারিত হচ্ছ।
১ টি স্ট্রিক। যেটি লাঠি হিসেবে ব্যবহারিত হত, ৩টি অবৈধ গাড়ির নাম্বার প্লেট ও অবৈধ প্রাইভেটকার। এ সময় আটক করেন নুর মোহাম্মদ নামের এক মাদক কারবারিকে। যে দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল।
মাদক কারবারি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করেছেন বলে নিশ্চিত করেছেন, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। তিনি বলেন,সেনাবাহিনীর জব্দকৃত মাদক দ্রব্য, প্রাইভেট কার,ও অন্যান্য মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছেন। পরবর্তী আইন গত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

