AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একটা গোষ্ঠী গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে: নয়ন


Ekushey Sangbad
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি, ভোলা
১০:৪৯ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

একটা গোষ্ঠী গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে:  নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “গত ১৬ বছর তারা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করেছে। যেখানে দেশের মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, সেখানে তারা সব সময় গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণ গণতন্ত্র ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা সেই আন্দোলনের বিপরীত স্রোতে থেকেছে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরফ্যাশনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে নয়ন বলেন, “আমি ইতোমধ্যে তারেক রহমানের কাছে চরফ্যাশনের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেছি। বিএনপি ক্ষমতায় এলে এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন এবং ভোলা–বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী লেলিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!