AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ২


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
০১:৩৫ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ২

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার  নিমতলা আন্ডারপাসের ওপর ঢাকামুখী একটি মালবোঝাই পিকআপ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর থেকে কাঁচা মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মো. সুজন (৩৭) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপের হেলপার মো. ইছারুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চালকের নাম সুজন (৩৭)। তিনি যশোর জেলার বালিয়াডাঙ্গা রাজারহাটের মিজানুর রহমানের ছেলে ও পিকআপের হেলপার মো. ইছারুল (২৫) খুলনা ডুমুরিয়ার মো. জীবন মিয়ার ছেলে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা আন্ডারপাসের ওপর মালবোঝাই পিকআপটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!