AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই—জামায়াতের আমির


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:১৪ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই—জামায়াতের আমির

বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন, তারা আমাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলাবাজি, ফ্যাসিবাদ ও বিচারহীনতা উপহার দিয়েছেন। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। ১৩ তারিখের সূর্য উদিত হবে পিঠে নিয়ে, ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন যদি আমাদের সুযোগ দেন, তবে আমাদের দুই হাতের ১০ আঙুলের চেয়েও দেশটা পরিষ্কার থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবু, পটুয়াখালী জেলা আমির নাজমুল হোসেন, ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর আরিফ বিল্লাহ সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন এবং বাউফল আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

আয়োজিত জনসভায় জেলা, বিভাগ ও উপজেলার ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!