AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানারীপাড়ায় ৬ জুয়াড়ি সেনাবাহিনীর হাতে আটক


Ekushey Sangbad
মোঃ জাকির হোসেন, বানারীপাড়া, বরিশাল
১১:১২ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বানারীপাড়ায় ৬ জুয়াড়ি সেনাবাহিনীর হাতে আটক

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ৫ জানুয়ারি রাত ১১টা ৩০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিশারকান্দি উমারেরপাড় ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), মলুহার ৯ নম্বর ওয়ার্ডের আঃ রহমান (৫৯), মেহেদী হাসান (৩৯), উমারেরপাড় ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫)-কে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে।

৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গলের দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

জুয়াড়ি এনামুল ও তার পাঁচ সহযোগী স্থানীয় দুর্বৃত্ত এবং তারা জাতীয় নির্বাচনের সময় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া পরিচালনার অন্যান্য সরঞ্জাম।

আটককৃতদের বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

৬২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!