AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে গাঁজাসহ দুই সহোদর মাদক কারবারী আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৬:২০ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালগঞ্জে গাঁজাসহ দুই সহোদর মাদক কারবারী  আটক

গোপালগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক কারবারী আটক করেছে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

 মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা খেকে থগাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদার।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৬ এর একটি দল। এ সময় দোলা পরিবহনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব-৬ আরও জানায়, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!