৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা পরিষদ কার্যালয়, পটুয়াখালী’র সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র বল, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামিম খান, উচ্চমান সহকারী সুরাইয়া আকতার রসনী, সার্ভেয়ার হাসানুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত গেজেট প্রকাশ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

