নেত্রকোনা জেলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ে ৭৫ লাখ অ্যাকাউন্ট অর্জন উপলক্ষে সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার নেত্রকোনা জেলা ম্যানেজার (শাখা) শফিকুল ইসলাম আকন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এজেন্ট মাসুদ রানা।
ব্যাংক এশিয়ার নেত্রকোনা জেলা ম্যানেজার (শাখা) শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার আরএম নির্মল চন্দ্র দাস, উপজেলা বিজনেস অফিসার ওমর বিন আব্দুল লতিফ, উপজেলা বিজনেস অফিসার আকরাম হোসেন, উপজেলা বিজনেস অফিসার সাদেকুর রহমান, সাংবাদিক পরিতোষ দাস এবং এজেন্ট আল আমিন প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাংক এশিয়ার এজেন্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

