পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বন্ধু কল্যাণ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
২ জানুয়ারি সোমবার যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়ায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার অমিয় কুমার দাস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আহমেদ ফয়সাল পাভেল দিনব্যাপী রুগীর চিকিৎসা সেবা প্রদান করেন। সমৃদ্ধি কর্মসূচির আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পারসন এস এম ফারুক হোসেন, উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবিএম আহসান উল্লাহ, সহকারী কো-অর্ডিনেটর শেখ আসফিক শাহরিয়ার মুকুল এবং সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা রসময় দাস এ সময় উপস্থিত ছিলেন।
বাঘুটিয়া ইউনিয়নের প্রায় দেড় শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ সহায়তা পেয়েছেন। পর্যায়ক্রমে এর সেবা প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

