AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন



অভয়নগরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অভয়নগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬। ১ ফেব্রুয়ারী (রবিবার) দুপুরে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

মেলা উপলক্ষ্যে উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে মেলা প্রাঙ্গণে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা সহঃ কৃষি কর্মকর্তা  শেখ তৈয়েবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা  লাভলী খাতুন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ টেকসই প্রকল্পের প্রকল্প পরিচালক মো.রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু।

বক্তারা বলেন, অভয়নগর উপজেলার কৃষকরা কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতিতে কৃষকরা আগ্রহী হওয়ায় কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসছে। এ ধরনের মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার উদ্যোক্তাদের অংশগ্রহণে বেশ কিছু স্টল বসানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!