বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। দেশে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি এই প্রতীক।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে আসন্ন নির্বাচনে ‘তরুণ সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার মধ্য দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে ইসলামী ছাত্রশিবির বদ্ধপরিকর। তরুণ প্রজন্মের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই ইতিবাচক ভূমিকা রেখে আসছে। দেশপ্রেমিক ও আদর্শ শিক্ষার্থী গঠনে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সক্রিয়ভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি অধ্যাপক এস. এম. সোহেল।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

