AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাগেরহাট
১২:১২ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা অনুষ্ঠিত

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়।

রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আবুবকর শেখের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের মোরেলগঞ্জ উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, জামায়াত নেতা সুপার মাওলানা আব্দুল মোতালেব হোসাইন, খিলাফতে ইসলামী মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ তালুকদার এবং যুব জামায়াত নেতা নাইম শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক ও পরিকল্পিত জনপদে রূপান্তর করা হবে। সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলবাসীকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা এবং লুটপাট, ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!