AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ


Ekushey Sangbad
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি, ভোলা
০৮:৫৯ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

ভোলার চরফ্যাসনে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। নবীন বরণ উপলক্ষে রঙিন সাজে সেজে ওঠে পুরো ক্যাম্পাস।
কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে সবাই মিলে মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসে আনন্দে মেতে ওঠেন শিক্ষকবৃন্দও।

অনুষ্ঠানে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন সরকারি কলেজের প্রভাষক সাজ্জাদ হোসেন,চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, ভাইস প্রিন্সিপাল মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ, সুশিক্ষিত ও নৈতিক মানবসম্পদ তৈরিতে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের মতো সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!