AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে অস্ত্র উদ্ধার, আটক ১



অভয়নগরে  অস্ত্র উদ্ধার, আটক ১

যশোর অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার নুরবাগ এলাকায় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়। শনিবার (৩১ জানুয়ারী) রাতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ রাকিব সরদার (২৭) নামের এক যুবককে আটক করা হয়।

 অভিযানে তার হেফাজত থেকে পিস্তল, ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড পিস্তল অ্যামুনিশন ,  শর্টগানের ব্যারেল, শর্টগান বাট স্টক, শর্টগান বুলেট, একাধিক মাজেল কাভার, বিপুল পরিমাণ খালি ও ব্যবহৃত কার্তুজ, এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, ও মাদক সেবনে ব্যবহৃত সামগ্রী , চারটি চাকু, একটি কুরাল, একটি ধারালো ব্রেলেট, উদ্ধার করা হয়।

আটক রাকিব সরদার নুরবাগ এলাকার বাসিন্দা ।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে  ব্যবহার করে আসছিল।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এস এম নুরুজ্জামান বলেন , আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!