AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে নগদ টাকা,স্বর্ণালংকার লুট



বোয়ালখালীতে নগদ টাকা,স্বর্ণালংকার লুট

বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে এক সাংবাদিকের বসতঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরিবারটি ঘর তালাবদ্ধ করে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। চুরির ঘটনাটি ঘটে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়িতে।

ভুক্তভোগী বোয়ালখালী দৈনিক কালবেলা প্রতিনিধি প্রাক্তন ও কাতারপ্রবাসী সাংবাদিক জাহিদ হাসানের ঘর থেকে চোরেরা প্রায় ১ ভরি স্বর্ণের গয়না ও নগদ ২১ হাজার টাকা নিয়ে যায়। সাংবাদিক জাহিদ হাসান জানান, “দুই দিন আগে আমরা খালার বাড়িতে বিয়ের দাওয়াতে যাই। শনিবার সকালে বাড়ি ফিরে দেখি ঘরের জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।”

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একেুশে সংবাদ/ওজি

Link copied!