AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ঝালকাঠি-১

নির্বাচনী মাঠঘাট চষে বেড়াচ্ছে স্বতন্ত্র প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৩:৪২ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

নির্বাচনী মাঠঘাট চষে বেড়াচ্ছে স্বতন্ত্র প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী।

দেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে গঠিত সাত সদস্যের বিশেষ কমিটির অন্যতম সদস্য হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিত এই আইনজ্ঞ বর্তমানে নিজ নির্বাচনী এলাকায় টানা গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

‘হাস’ প্রতীক নিয়ে ধারাবাহিক গণসংযোগে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত কাঁঠালিয়া  উপজেলার  বীণাপানি বান্দাকাঠা, কৈখালী বাজার, আমুয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছ থেকে সরাসরি শোনেন এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট ও উন্নয়ন সম্ভাবনার কথা। একই সঙ্গে তিনি রাজাপুর–কাঁঠালিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের রূপরেখা তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

Link copied!