AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


Ekushey Sangbad
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি ,ফরিদপুর  
০৬:৪১ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

চরভদ্রাসনে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে চর হাজিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও গোলাপবাগ তারার মেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর হাজিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহরুল হক।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!