AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উসমানপুর গ্রামে দু‍‍’পক্ষের সংঘর্ষে ১৫ লাখ লুট, মামলা



উসমানপুর গ্রামে দু‍‍’পক্ষের সংঘর্ষে ১৫ লাখ লুট, মামলা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের উসমানপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন অন্তত ৬ জন,পরে তাদেরকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে ৩জনকে বাড়িতে পাঠান চিকিৎসক, বাকি তিন জনের অবস্থা  বেশি গুরুতর  দেখতে পেয়ে চিকিৎসক সঙ্গে সঙ্গে তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন ।
অসুস্থ ব্যক্তিরা হলেন, ১।মো জাহাঙ্গীর মিয়া(৪১) ২।পিয়ারা খাতুন (৪৫) ৩। মো:ইকবাল (২৮)
পরে রিবা আক্তার বাদী  হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন। বাদী বলেন, আবার সব শেষ হয়ে গেলো, এখন আমি পথের ভিকারী হয়ে গেলাম।

শুক্রবার(২৩ জানুয়ারী) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার স্থান ওসমানপুর রিবা আক্তারের বসত বাড়িতে । এ মামলায় ১৯ জনের নাম উল্লেখ করেন এবং ৭ থেকে ৮ জন অজ্ঞাত আছে।
আসামিরা হলেন,১. আমজাত হোসেন (৫৬) পিতা: মৃত হোসেন আলী। ২.লিটন মিয়া(৪০) পিতা: মানা মিয়া । ৩. মেন্টু মিয়া(৪৫) পিতা: ধনা মিয়া । ৪. সেন্টু মিয়া(৪৬) পিতা: মনা মিয় ৫,মুরাদ মিয়া(২৫) পিতা:মতলব মিয়া ৬।দিলু মিয়া ( ২৫)পিতা আমজাদ হোসেন ,৭। সাজ্জুত নিয়া পিতা হোসেন আলী ৮মোখলেস মিয়া (৩২)পিতা :ফুল মিয়া ৯সাওয়াল মিয়া (৩৫)পিতা: বজলু মিয়া ১০রবিন মিয়া পিতা মিন্টু মিয়া১১সালমান মিয়া (২৪)পিতা সেন্টু মিয়া১২ মনা মিয়া (৫৮) পিতা রৌশন মিয়া ১৩ তানজিল মিয়া (২২)পিতা :আনেস মিয়া ১৪সাইজুল মিয়া(২২) পিতা ইছাক মিয়া ১৫ মারুফ মিয়া পিতা জিতু মিয়া১৬ আফাল মিয়া(৩৭), ১৭আরিফ মিয়া,(২০)১৮ রেনু মিয়া(২৫) ১৯ ফেনটা মিয়া(৩৪)।

আসামি আরো সাত থেকে আট জন অজ্ঞতা আছে সর্ব ওসমানপুর ৪ নং বাংগলপাড়া ইউনিয়ন থানা অষ্টগ্রাম জেলা কিশোরগঞ্জ  ৯নং আসামি ছাওয়াল মিয়া আট আনাওজনের চেইন নিয়ে যায় যার মূল্য ৮০ হাজার টাকা।

১০ নং আসামি রবিন মিয়া পিয়ারা বেগম এর গলার থাকা বার আনা ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় ,যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা I এবং ঘরের সুকেস থেকে নগদ অর্থ  টেলিভিশন,ওস্বর্ণ অলংকার লুট করে, ১টি ষাড় গরু নিয়ে যায়। এ মামলায় ১৫ লাখ ষাট হাজার টাকা সমপরিমান ক্ষতিগ্রস্ত হয় বলে জানান রিবা আক্তার I

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উসমানপুর গ্রামের মনোয়ারা বেগম ও বাচ্চু মিয়া মধ্যে একটি জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধী চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দু’পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।

অষ্টগ্রাম থানার পুলিশ এস আই মোজাম্মেল জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতির নিয়ন্ত্রণে করি। অষ্টগ্রাম থানার অফিসার্স ইনচার্জ সোয়েব খাঁন বলেন, এ ঘটনায় দু‍‍`পক্ষই মামলা দায়ের করেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 

Link copied!