AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মায় ধরা পড়ল ২২ কেজির কাতলা, বিক্রি ৩২ হাজার


Ekushey Sangbad
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি ,ফরিদপুর  
০৯:৫৯ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

পদ্মায় ধরা পড়ল ২২ কেজির কাতলা, বিক্রি ৩২ হাজার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বড় কাতলা মাছ। স্থানীয় বাজারে মাছটি ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার  ভোরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর একটি পয়েন্টে জাল ফেলেন কয়েকজন জেলে। পরে জাল তুলতেই ধরা পড়ে বিশাল আকৃতির কাতলা মাছটি। খবর ছড়িয়ে পড়লে মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

জেলেরা জানান, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে বড় আকারের মাছ তুলনামূলক কম ধরা পড়ছে। এমন বড় কাতলা মাছ ধরা পড়ায় তারা বেশ আনন্দিত। পরে মাছটি স্থানীয় আড়তে নিলামে তোলা হলে ৩২ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলেন, নদীর মাছের চাহিদা সব সময়ই বেশি। বিশেষ করে বড় কাতলা মাছ হলে দাম ভালো পাওয়া যায়।

উল্লেখ্য, পদ্মা নদী দেশের অন্যতম প্রধান মিঠাপানির মাছের উৎস হলেও দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!