AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সেলিম



সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সেলিম

এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেলিমুজ্জামান সেলিম বলেন, "দেশের মানুষ পরিবর্তন চায়। উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।"

সভায়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, উপজেলা বিএনপির সদস্য বদিয়ার লস্কর, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!