AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করল শিবির



ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করল শিবির

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাগভান্ডার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের টিফিন বিরতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, অফিস সম্পাদক মোখলেছুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত আয়োজনে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইসলামী ছাত্রশিবির প্রতিবছর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের বিতরণকৃত চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার পাশাপাশি নিজ নিজ বাড়িতেও আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

পরে শিক্ষকদের সঙ্গে নিয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিদ্যালয় মাঠের একপাশে বৃক্ষরোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!