AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সিরাজগঞ্জ-৩

একই মঞ্চে ৩ প্রার্থীর নির্বাচনী ইশতেহার


Ekushey Sangbad
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৩:১৬ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

একই মঞ্চে ৩ প্রার্থীর নির্বাচনী ইশতেহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনের সংসদ সদস্য ৩ প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন।
এ সময় তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের মুক্তমঞ্চে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক (ধানের শীষ), ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রউফ (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন (ঘোড়া)। তবে জাতীয় পার্টির ফজলুল হক (লাঙ্গল) সভায় অনুপস্থিত ছিলেন।
একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান ও ইশতেহার পাঠে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের মতে, এমন শালীন ও ইতিবাচক পরিবেশ গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নির্বাচনে বিজয়ী যেই হোন না কেন, ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন।
 

একুশে সংবাদ/

Link copied!