AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গাজীপুর-১

বিএনপি প্রার্থীর ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা


Ekushey Sangbad
বাপ্পি খৃষ্টদাস, কালিয়াকৈর, গাজীপুর
০৩:৫৮ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

বিএনপি প্রার্থীর ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে তার ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।

বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত ধানের শীষের প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর-১ আসনের বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির খান। তিনি বলেন, “দেশকে সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন, যা দেশব্যাপী প্রচারিত হচ্ছে। কেন্দ্রীয়ভাবে আগামী দিনে জাতীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, “গাজীপুর-১ আসনের সার্বিক উন্নয়ন ও সাধারণ ভোটারদের প্রত্যাশা পূরণে দলের পক্ষ থেকে এই আসনের জন্য ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি স্বপন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!