AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০৮:৪৩ পিএম, ১৮ জুলাই, ২০২৬

সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা

মাদারীপুর ১, ২ ও ফরিদপুর ১ (দায়িত্বপ্রাপ্ত) মহিলা আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে শিবচরে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে শিবচর পৌর বিএনপির আয়োজনে পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।  

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, আমি শিবচরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে দিতে চাই।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে শিবচরের মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে আমি শিবচরের সব কাঁচা সড়ক পর্যায়ক্রমে পাকাকরণসহ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করব। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্যও নিরলসভাবে কাজ করে যাব।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!