AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
উপদেষ্টা আদিলুর রহমান খান

জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণের প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০১:৫৩ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণের প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল

২৪ শের জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণের প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল। তাই জুলাই সনদের পক্ষে জনগণের সমর্থন জরুরি, যাতে নতুন বাংলাদেশ গড়ে তোলা যায় এবং ফ্যাসিবাদ ফিরতে না পারে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, শিল্প ও গৃহায়ণ এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তার বক্তব্যে এ কথা বলেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার এবং শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।

 

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!